মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি

বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি।
‎​মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় বক্তারা এসব দাবি জানান।
‎​সংগঠনের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আমিন পারভেজ, ট্রেজারার বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, সহ-সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা হাবিবুর রহমান রশিদী ও সেলিম আহমদ প্রমুখ।
‎​সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। অথচ প্রবাসীরা প্রতিনিয়ত নানাভাবে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রবাসীবান্ধব করতে এবং আন্তর্জাতিক রুটের সুফল পুরোপুরি পেতে হলে অবিলম্বে সব ধরনের বিমান অবতরনের জটিলতা দূর করতে হবে।
‎​এদিকে, সভায় কাতারে সাম্প্রতিক এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেট কানাইঘাটের পাঁচজন প্রবাসী নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয় এবং মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানানো হয়। নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

1

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

2

এলএসটিডি প্রকল্পের আওতায় সদর উপজেলার পাইকরাজ প্রযুক্তি গ্রা

3

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

4

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

5

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

6

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

7

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

8

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

9

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

10

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

11

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

12

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দা

13

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

14

সিলেটে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

15

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

16

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

17

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

18

হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ

19

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

20