মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের প্রবাসীদের সংগঠন জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদ-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির ২য় সম্মেলন–২০২৬ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জালালাবাদ থানাধীন জাঙ্গাইল কালীগঞ্জ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফ্রান্স প্রবাসী আহবাবুশ শান বাবু এবং সঞ্চালনা করেন সোনালী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আবু তালহা পাপ্পু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি আছাব উদ্দিন, আবুল কালাম, আব্দুল্লাহ মিয়া, ইরান উদ্দিন, শাহনুর মিয়া, আকবর আলী, আমজাদ আলী, নুরুল হক, কাছা মিয়া (কছির) মেম্বার, শাহজাহান আহমদ জুহেল, ফয়ছল আহমদ, ফারুক আহমদ, সামছুল ইসলাম, গোলাম মস্তফা রুমেল, শরিফুল ইসলাম সুহেল, জসিম উদ্দিন, এ.এম.এ শামীম, সিরাম উদ্দিন ও আফজাল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গ্রামের মুরব্বি ও যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির মেয়াদ মার্চ ২০২৬ থেকে মার্চ ২০২৯ পর্যন্ত। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আহবাবুশ শান বাবু (ফ্রান্স), সিনিয়র সহ-সভাপতি  মুরাদ হোসেন (সৌদি আরব), সহ-সভাপতি মোহাম্মদ আলী (ইতালি), ফেরদৌস খান (ফ্রান্স), সাধারণ সম্পাদক, মোহাম্মদ জাকারিয়া (মালেশিয়া), সহ-সাধারণ সম্পাদক মোঃ শুয়েব আহমদ (ইতালি), সাংগঠনিক সম্পাদক  মিলাদ নূর (সৌদি আরব), সহ-সাংগঠনিক সম্পাদক: ইসমাইল আলী মিলাদ (ইংল্যান্ড), অর্থ সম্পাদক: জুন মিয়া (ফ্রান্স), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবির আহমদ (কাতার), প্রবাসী কল্যাণ সম্পাদক আলিম উদ্দিন (সৌদি আরব), সমাজসেবা সম্পাদক গোলাম হোসেন (দুবাই), ক্রীড়া সম্পাদক  মোঃ আমিরুল ইসলাম (ইংল্যান্ড), প্রচার সম্পাদক কায়েশ আহমদ (ইংল্যান্ড), নির্বাহী সদস্য মোঃ মামুন (কাতার)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রবাসে থেকেও যারা নিজের গ্রামের মানুষের কথা ভাবেন, তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদের এই সম্মেলন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রবাসীদের ভালোবাসা, দায়িত্ববোধ এবং গ্রামের প্রতি আন্তরিকতার প্রতিফলন। মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে জাঙ্গাইল গ্রামের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

1

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

2

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

3

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

4

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভ

5

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

6

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

7

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

8

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

9

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে

10

ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজীদ মাহমু

11

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

12

মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দা

13

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

14

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

15

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

16

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

17

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

18

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

19

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

20