মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বে পানির নীচে প্রথম সাক্ষাতকার দিলেন পালাউ’র প্রেসিডেন্ট

প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ রাষ্ট্র পালাউয়ের প্রেসিডেন্ট নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেনতার দাবি, বিশ্বের প্রথম নেতা হিসেবে তিনিই প্রথম পানির নীচে অবস্থান করে সরাসরি সাক্ষাতকার দিয়েছেন

সিডনি থেকে এএফপিখবর জানিয়েছে

ভিডিও’তে দেখা গেছে, সমুদ্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে প্রায় ১৭ হাজার ৬শ’ জনসংখ্যার দেশটির নেতা সুরানজেল হুইপস জুনিয়র ‘মারমেইড’ এর পোশাক পরা এক ব্যাক্তিকে সাক্ষাতকার দিচ্ছেন। পাশেই ছিল একটি দৈত্যাকৃতির শামুক।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পানির নীচের এই সাক্ষাতকারটি ‘লাইফি টকিং মাস্ক’ প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে, যা আলোর মাধ্যমে পানির নীচে শব্দ পাঠাতে পারে। প্রযুক্তিটির প্রসার ও প্রচারে কাজ করছেন উদ্যোক্তা গুন্টার পাউলি।

পালাউ বিশ্বে প্রথমবারের মতো পানির নীচে প্রেসিডেন্টের সরাসরি সাক্ষাতকার সফলভাবে আয়োজন করেছে বলেও দাবি করেছে সুরানজেলের কার্যালয়।

পাউলির ‘ব্লু ইকোনমি’ গ্রুপ সাক্ষাতকারটির আয়োজন করে। ফুটেজে দেখা গেছে, হুইপস পানির নিচের বিশেষ পোশাক পরে ‘মারমেইড’-এর সঙ্গে কথা বলছেন। ‘মারমেইড’ এর পোশোকে ছিলেন এস্তোনিয়ার অলিম্পিক সাঁতারু ও পরিবেশকর্মী মেরলে লিভ্যান্ড।

অডিওতে সামান্য ত্রুটি থাকায় বোঝা যাচ্ছে, প্রযুক্তিটি এখনো পুরোপুরি কাজ করছে না।

পালাউ ফিলিপাইনের পূর্বে অবস্থিত। এটি প্রায় ৩৪০টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ঝুঁকিতে আছে দ্বীপ রাষ্ট্রটি।

প্রেসিডেন্ট হুইপস স্বীকার করেছেন, দেশের কিছু ছোট প্রবাল দ্বীপ আগামী বছরগুলোতে হারিয়ে যেতে পারে।

ডাইভ শেষে হুইপস বলেছেন, ‘পালাউ সব সময় সমুদ্রের টেকসই ব্যবহারে বিশ্বাসী। এটি আমাদের সংস্কৃতিরও অংশ।’

২০০৯ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদ স্কুবা ডাইভ পরিহিত কর্মকর্তাদের সঙ্গে পানির নীচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে খবরের শিরোনামে আসেন।

সর্বশেষ ২০১৯ সালে সেশেলসে’র সাবেক প্রেসিডেন্ট ড্যানি ফোর ভারত মহাসাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে সাক্ষাতকার দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

1

ধোপাদিঘীর পূর্বপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাব

2

সিলেটে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

3

কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্

4

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

5

ধোপাগুলে জ্বালানি তেল মজুদ মামলায় দণ্ড: স্থানীয়দের ভিন্নমত ও

6

সিলেট ক্যালিগ্রাফা’র এসোসিয়েশনের আর্ট ক্যাম্প আগামীকাল

7

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

8

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

9

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

10

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

11

খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের

12

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

13

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

14

সিলেটে অভিযানে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে প্রেরণ

15

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

16

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

17

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

18

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

19

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

20