মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ১১ দিনব্যাপী অন-দ্যা-জব ট্রেনিং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উদ্বোধন হয়েছে। সিলেট নগরীর শাহজালাল উপশহরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।
প্রধান অতিথির বক্তৃতায় উপপরিচালক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। প্রাকৃতিকভাবেই এদেশের মাটি খুব উর্বর। এ মাটিতে ফসল ফলাতে বেশি পরিশ্রম করতে হয় না। প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক জ্ঞানের। সঠিক জ্ঞানের অভাবে অনেক কৃষি জমি বছরে মাত্র একবার চাষ হয়, বাকি সময় পতিত থাকে। পতিত জমিতে বছরে একাধিকবার চাষ, নিত্যনতুন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ ও নিজেকে দক্ষ করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণ উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তোলে। 
তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজ ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা থেকেই দেশের পরিবর্তন সম্ভব। এরই অংশ হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরির এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১১ দিন আপনাদের তিনটি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজে লাগাবেন। নিজেকে সফলভাবে গড়ে তুলতে জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের সমন্বয় ঘটাবেন। কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতা করতে সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যনেজার এ এস এম শাহিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ূন কবির। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

1

সিলেট সদর উপজেলায় 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভ

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার

3

সৃজনের আলোয় লাভলী চৌধুরী’ গ্রন্থের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা

4

মানবাধিকার দিবসে সিলেটে দু'শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের র‌্

5

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

6

করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সিলেট মেট্রোপলি

7

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

8

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

9

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

10

সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন

11

সিলেটের বেকারত্ব কমিয়ে আনতে খন্দকার মুক্তাদিরের নতুন পরিকল্প

12

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আ

13

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি

14

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জ

15

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফুল হক চৌধুরী

16

হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ

17

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

18

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

19

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

20