মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ী বাজার খেলার মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবি ডা. খলিলুর রহমান, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট এর সমন্বয়কারী, এডভোকেট সত্যজিৎ কুমার দাস, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জামায়াত নেতা ফয়জুল হক, সিটি আদর্শ ফাউন্ডেশন ও সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। তরুণ সমাজসেবক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, আশার আলোর প্রতিষ্ঠাতা ও ইয়ুথ এক্টিভিস্ট মাহফুজ আলম।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন  হাজি মোস্তফা মিয়া, সিলেট স্যোশাল ওয়ার্কার্সের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক নাদেল আহমদ, ফাউন্ডেশনের সদস্য বাপ্পি আহমেদ, শাহরিয়ার রহমান শিশির, মিজানুর রহমান ছামি, ফজলে রাব্বি, হুসাইন আহমদ,  সদস্য নিয়াজ আরাভ, রুমকি আক্তার, তানিসা আক্তার, আনিকা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র ৫০ টি কম্বল ও ৫০ টি চাদর বিতরণ করেন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা বশির উল আমিন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়া

1

নতুন কুঁড়ি স্পোর্টসে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মার্শাল আ

2

জুলাই শহীদ ওয়াসিম ও মোস্তাকের পরিবারকে সদর উপজেলা জামায়াতের

3

নগরীর পাঠানটুলাস্থ মিনিস্টার বাড়ি সম্পর্কে বিভ্রান্তি ছড়ান

4

বিএনপির আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

5

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্স বাংলাদেশ ক্

6

সিলেট প্রেসক্লাবে ব্য়বসায়ীর সংবাদ সম্মেলন মিরাবাজারে ভাড়া দো

7

মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে

8

বাবার আসনে স্বতন্ত্র হিসেবে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত রুমিন

9

জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্র

10

ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

11

জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে

12

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের উদ্

13

শিশু ফাহিমা ও র‌্যাব সদস্য ইমন হত্যার বিচার ১ মাসের মধ্যে সম

14

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা

15

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কম

16

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যা

17

ঘোপাল হাজী বাড়ীতে 'বিজ' সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন

18

গণভোটের প্রচারণায় সিলেট বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান আজ

19

সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন

20